দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ঢাকার মিরপুরে অবস্থিত ‘এসওএস চিলড্রেন ভিলেজেস বাংলাদেশ’-এর জাতীয় কার্যালয় এবং ফ্যামিলি হাউস পরিদর্শন করেছেন।
এসময় তিনি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন।
সোমবার (২০ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে পাক হাইকমিশনার ইমরান হায়দার এসওএস চিলড্রেন ভিলেজেস বাংলাদেশের জাতীয় পরিচালক মো. এনামুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসওএস ভিলেজে বসবাসরত শিশুদের মানসম্মত ও আধুনিক শিক্ষায় সহায়তার অংশ হিসেবে এসব ল্যাপটপ উপহার দেওয়া হয়।
উপহার হস্তান্তর অনুষ্ঠানে এসওএস বাংলাদেশের জাতীয় পরিচালক মো. এনামুল হক পাকিস্তান হাইকমিশনের এই অব্যাহত সহযোগিতা ও উদ্যোগের তীব্র প্রশংসা করেন।
তিনি বলেন, এই সমর্থন দেশের বিভিন্ন প্রান্তের এসওএস চিলড্রেন ভিলেজে থাকা শিশুদের শিক্ষার সুযোগ বহুগুণ বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করে পাক হাইকমিশনার ইমরান হায়দার বলেন, তোমাদের সামনে যেসব সুযোগ ও সম্পদ রয়েছে, সেগুলোর সেরা ব্যবহার করতে হবে। কঠোর পরিশ্রম, লক্ষ্য স্থির রাখার মানসিকতা এবং অধ্যবসায়ের মাধ্যমেই তোমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
এছাড়া, তিনি শিশুদের জন্য একটি মমতাময় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের মনে নতুন আশার সঞ্চার করতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা, কর্মী এবং পরিচর্যাকারীদের (কেয়ারগিভার) নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
কে